২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কবে হবে তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে আগ্রহের শেষ নেই। কারণ চূড়ান্ত পরীক্ষার সময়সূচি জানা থাকলে লক্ষ্য নির্ধারণ করতে সুবিধা হয়। এবারের এইচএসসি, আলিম এবং সমমান অন্যান্য পরীক্ষার পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পূর্ণ নম্বরে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। উক্ত চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শ্রেণিকার্যক্রম শুরু হয়েছে ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। এ সকল শিক্ষার্থীরা এইচএসসি, আলিম এবং অন্যান্য সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করবে ২০২৬ সালের মে থেকে জুন মাসে। এমনকি পরীক্ষার সিলেবাস জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত অনুযায়ী পূর্ণাঙ্গ ভাবে ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। তাই এ বিষয়ে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশের পাবলিক পরীক্ষা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে এসএসসি এবং এইচএসসি। যেহেতু এইচএসসি পরীক্ষার পরেই ইউনিভার্সিটিতে এডমিশন এক্সামে অংশগ্রহণ করতে হয় তাই এর প্রিপারেশনে নিয়েও শিক্ষার্থীরা অনেক বেশি চিন্তিত থাকেন। কারণ ভর্তি পরীক্ষাগুলোতে এসএসসি এর জিপি এর পাশাপাশি এইচএসসি এর জিপিএর ওপরও নম্বর বরাদ্দ থাকে।
অন্যান্য বার সাধারণত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে এপ্রিল মাসে। তবে এবার ২০২৪-২৫ শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে মে থেকে জুন মাসে।
এইচএসসি পরীক্ষার সংক্রান্ত অন্যান্য বিষয়
এইচএসসি বা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা হলেও এমন একটা সরকারি পরীক্ষা যা বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সম্পন্ন হয়ে থাকে। এর সমান পরীক্ষাগুলো হলো আলিম, ডিপ্লোমা ইন কমার্স ইত্যাদি। প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে ১০ বছর লেখাপড়া করার পর উত্তীর্ণ শিক্ষার্থীরা এইচএসসি বা সমমানের কোর্সগুলোতে ভর্তি হতে পারে।
বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার পর মেডিকেল, বুয়েট ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন নিয়ে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যায়। এমনকি মানবিক এবং ব্যবসায়ী শাখা থেকেও শিক্ষার্থীরা বিবিএ, আইন ইত্যাদি বিষয়ে ভর্তি হওয়ার জন্য ইউনিভার্সিটি গুলোতে পরীক্ষা দিয়ে থাকেন। আবার অনেক শিক্ষার্থী আছেন যারা উচ্চ শিক্ষার জন্য যেতে চান তাদের জন্য এইচএসসি সম্পন্ন করাটা জরুর। এমনকি অনেক সরকারি চাকরির নিয়োগেও আবেদন করা যায় যদি এইচএসসি বা সামানের সার্টিফিকেট থাকে।
আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কবে হবে। যেহেতু সিলেবাসের তুলনায় হাতে খুব বেশি সময় নেই তাই এখন থেকেই পরিকল্পনা করে পাঠ সম্পন্ন করা জরুরী। শিক্ষা সংক্রান্ত যে কোন খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

