সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। উক্ত সার্কুলারের অফিস সহায়ক পদের কাজ কি? তা সম্পর্কে অনেকেই জানতে আগ্রহে প্রকাশ করেছে। উক্ত পদের কাজ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
বাংলাদেশের ৬৪ টি জেলাই পানি উন্নয়ন বোর্ডের অফিস রয়েছে। এমনকি কিছু কিছু অফিস রয়েছে যেগুলো উপজেলা ভিত্তিক। তাই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে যোগদানের জন্য যোগ্যনির্বাচিত হলে বাংলাদেশের যেকোনো জায়গায় পোস্টিং হতে পারে। এমনকি নিজ উপজেলাতেও কাজ করার সুযোগ রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদের কাজ কি?
পূর্বে এই পথটি কে এমএলএসএস নামে অভিহিত করা হতো। পরবর্তীতে এ পদের নাম পরিবর্তন করে অফিস সহায়ক রাখা হয়। যদিও এখন পর্যন্ত অনেক অফিস কিংবা মন্ত্রণালয় এমএলএসএস নামেও ডাকা হয়ে থাকে। এই পদের কর্মচারীদের প্রধান কাজ হচ্ছে অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সকল ধরনের কাজের সহায়তা করা। যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে
• বিভিন্ন ধরনের নথি এক অফিস থেকে অন্য অফিসে আদান প্রদান এবং এর রক্ষণাবেক্ষণ।
• অফিসের আসবাবপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনে এক স্থান হতে অন্য স্থানে সরানোর কাজ করা।
• অফিসে সেবা গ্রহণ করতে আসা মানুষদের সাথে সুন্দর ভাবে কথা বলা এবং বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহায়তা করা।
• ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী অফিসের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন সম্পন্ন করতে হতে পারে।• অফিসের প্রয়োজনে ব্যাংকে গিয়ে বিভিন্ন ধরনের চেক আদান প্রদান করা।
• পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদের কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যথাসময়ে অফিসে উপস্থিতি হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট কাজের রিপোর্ট প্রদান করা।
• এমনকি বিভিন্ন ধরনের অতিথি আপ্যায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।
বাংলাদেশ সরকারের বেতনে নীতিমালা অনুযায়ী ২০তম গ্রেডে এই পদের কর্মচারীরা স্যালারি পেয়ে থাকে। যারা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বয়স সর্বনিম্ন ১৮ বছর তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রতি মাসে নির্ধারিত বেতন ছাড়াও দুইটি ঈদ বোনাস সহ পোস্টিং অনুযায়ী বিভিন্ন ধরনের ভাতা পাওয়া যায়। এমনকি শেষ বয়সে পেনশন সুবিধার মাধ্যমে আর্থিক নিশ্চয়তা লাভ করা যায়।
সর্বেশষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। অনলাইন পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা পরিশোধ করে আগ্রহী প্রার্থীরা ইন্টারনেটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ পানি উন্নয়নের বোর্ডের মাধ্যমে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ, খাল খনন ব্রিজ নির্মাণ ইত্যাদি কাজগুলো করা হয়ে থাকে। যেটা কিনা দেশের আর্থিক এবং সামাজিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে জড়িত। তাই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব অনেক বেশি। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদের কাজ কি। এধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

