ঢাকা বিশ্ববিদ্যালয় হল বাংলাদেশের প্রথম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। প্রতিবছর ভর্তি পরীক্ষায় লাখো পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ২০২৪২৫ শিক্ষাবর্ষ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে কেমন যোগ্যতার প্রয়োজন তা আলোচনা করা হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে মোট চারটি ইউনিট, ক ইউনিট বিজ্ঞান বিভাগ, খ ইউনিট মানবিক বিভাগ, গ ইউনিট ব্যবসায় শিক্ষা, এবং এফ ইউনিট চারুকলা অনুষদ।
ক ইউনিট বিজ্ঞান
এসএসসি ও এইচএসসি তে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রতিটি পরীক্ষায় কমপক্ষে ৩.৫০ বা তার থেকে বেশি এবং দুই পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ ৮.০০ বা এর চেয়ে বেশি থাকতে হবে।
আবার এস এস সি ও এইচ এস সি তে মানবিক অথবা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য প্রতিটি পরীক্ষায় কমপক্ষে ৩.০ বা তার চেয়ে বেশি এবং মোট জিপিএ ৭.৫০ হতে হবে তার থেকে বেশি হতে হবে।
খ ইউনিট মানবিক
ঢাকা বিশ্ববিদ্যালয় এর খ ইউনিটে পড়ার জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কমপক্ষে ৩.৫০ বা তার চেয়ে বেশি এবং মোট জিপিএ ৮ এর চেয়ে বেশি হতে হবে।
মানবিক শাখা থেকে প্রতিটি পরীক্ষায় সর্বনিম্ন 3.0 জিপিএ থাকতে হবে এবং মোট জিপিএ ৭.৫০ এর বেশি হতে হবে ঠিক একই ভাবে ব্যবসায় শিক্ষা শাখা থেকেও সমপরিমাণ জিপিএ থাকতে হবে।
গ ইউনিট ব্যবসায় শিক্ষা
ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে ৩. বা তার বেশি জিপিএ থাকতে হবে এবং মোট জিপিএ ৭.৫০ এর বেশি থাকতে হবে। এইচএসসিতে একাউন্টিং বিষয়টি থাকা বাধ্যতামূলক।
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি ২ পরীক্ষায় সর্বনিম্ন ৩.৫০ বা তার চেয়ে বেশি এবং মোট জিপিএ আট এর বেশি হতে হবে সেইসাথে এইচএসসিতে গণিত অথবা পরিসংখ্যান বিষয় থাকা বাধ্যতামূলক
মানবিক বিভাগের জন্য প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ এর চেয়ে বেশি জিপিএ থাকতে হবে এবং মোট জিপিএ ৭.৫০ এর অধিক থাকতে হবে।
ঘ ইউনিট চারুকলা অনুষদ
চারুকলা অনুষদে পড়ার জন্য প্রার্থীর নির্ধারিত কোন বাধ্যবাধকতা নেই সে যে কোন বিভাগ থেকে দুটি পরীক্ষা মিলিয়ে 6.50 বা তার চেয়ে বেশি জিপিএ থাকতে হবে এবং আলাদাভাবে বলতে গেলে প্রতিটি পরীক্ষায় কমপক্ষে ৩. বা তার চেয়ে বেশি জিপিএ থাকতে হবে
যদিও অতীতে ভর্তি যোগ্যতা আলাদা ছিল আমরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ অনুযায়ী আলোকপাত করা হল।

