শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রার্থী সুপারিশ ৪১ হাজারের বেশি
শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রার্থী সুপারিশ ৪১ হাজারের বেশি

শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রার্থী সুপারিশ ৪১ হাজারের বেশি

সম্প্রতি এনটিআরসিএ বা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের শিক্ষক নিয়োগ সুপারিশ প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এটি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। এই বছরের গণবিজ্ঞপ্তিতে প্রায় ৪১ হাজারের বেশি প্রার্থী সুপারিশ প্রাপ্ত হতে যাচ্ছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে আরো জানা যায় যে সারা বাংলাদেশে ইতিমধ্য বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শূন্য পদ রয়েছে তার খসড়া তৈরি করা হয়েছে। এখন মন্ত্রণালয়ের অনুমতি মিলে চূড়ান্ত কিভাবে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

এবারের ষষ্ঠ গণ বিজ্ঞপ্ত প্রকাশ করা হয় ১৬ই জুন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন পর্যায়ে প্রায় ১ লক্ষ ৮২২ জন শিক্ষক নিয়োগের বিষয় উল্লেখ করা হয়। বিগত ১৩ই জুলাই এনটিআরসিএ বা নিবন্ধন সনদপত্র চাকরির প্রত্যাশীরা আবেদন পত্র জমা দিয়েছেন। আবেদনের জন্য এই বছর বয়স ছিল ৩৫ বছর। আবেদনের খরচ ১,০০০ টাকা।

এবারের বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়স এবং নারী কোটা বিষয়ে বেশ কিছু পরিবর্তন হয়েছে। বয়সের ক্ষেত্রে ফল প্রকাশের তারিখ অর্থাৎ ৪ জুন পর্যন্ত হিসাব করা হয়। অর্থাৎ ৪ জুন তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই ৩৫ বছর কিংবা তার চেয়ে কম হতে হবে। আর নিবন্ধন সনদের মেয়াদ থাকে পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ হতে পরবর্তী ৩ বছর পর্যন্ত। সে হিসাব অনুযায়ী ফল প্রকাশের তারিখ থেকেই বয়স এবং সনদের মেয়াদ হিসাব করা হয়েছে।

শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা কি?

এমপিওভুক্ত বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদিতে শিক্ষক নিয়োগ দেয়া হয় এই পদ্ধতিতে। অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কয়েকটি ধাপে পরীক্ষা নিয়ে উত্তীর্ণ প্রার্থীদের কে নিবন্ধন সনদ প্রদান করে। তারপর বিভিন্ন স্কুল কলেজের শুন্যপথ বা শিক্ষকের চাহিদা হিসাব করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যে সকল চাকরির প্রত্যাশা নিবন্ধন সনদপ্রাপ্ত কিংবা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তারাই এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। পরবর্তীতে এনটিআরসিএ কর্তৃপক্ষ চূড়ান্তভাবে সুপারিশ করলে এবং ফলাফল প্রকাশের মাধ্যমে জানিয়ে দেয়া হয় কে কোন প্রতিষ্ঠান, স্কুল বা কলেজে জয়েন করতে পারবে।

তারপর উক্ত প্রতিষ্ঠানে যোগদান করার পর বেতনের কিছু অংশ প্রতিষ্ঠান এবং কিছু অংশ সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়। প্রতি মাসেই সরকারি অংশটি চেকের মাধ্যমে দেওয়া হয়ে থাকে এবং এ বিষয়ে পত্রিকাগুলোতে খবরো প্রকাশিত হয়। সরকারি চাকরির মতোই এই ধরনের চাকরিগুলোতে অনেক সুযোগ-সুবিধা রয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি প্রিপারেশন ২০২৫

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *